১২ দিনেই ২৮ লাখ ডাউনলোড, জনপ্রিয়তায় চমক মেটার ‘মিউজ’ অ্যাপের

বাজারে আসার পরপরই দ্রুত ব্যবহারকারী টানছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন অ্যাপ ‘মিউজ’। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাবে, বিশ্বজুড়ে উন্মোচনের প্রথম ১২ দিনেই অ্যাপটি প্রায় ২৮ লাখবার ইনস্টল হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের মধ্যে প্রথম ১২ দিনে মিউজ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখবার। একই বাজারে চ্যাটজিপিটির প্রথম ১২ দিনের ডাউনলোড ছিল প্রায় ১৩ লাখ।

দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও মিউজ এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার বলে জানিয়েছে অ্যাপটোপিয়া। তুলনামূলক সময়ে চ্যাটজিপিটির ব্যবহারকারী ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।

মিউজের এই দ্রুত প্রসারের পেছনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সঙ্গে মেটার বিস্তৃত সংযোগ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংখ্যাগুলো মেটার আনুষ্ঠানিক তথ্য নয়; এগুলো তৃতীয় পক্ষের বিশ্লেষণ ও অনুমান। মেটা এখনো অ্যাপটির প্রকৃত ব্যবহারকারীসংখ্যা প্রকাশ করেনি।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *